স্মার্ট ফোনের এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলা আমাদের ফোনে থাকলে আমাদের দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে যায়৷ আজকে কথা বলবো এমন তিনটি হেল্পফুল অ্যাপ্লিকেশন নিয়ে৷
প্রথম যেই অ্যাপ্লিকেশন টি নিয়ে কথা বলবো সেটা হলোঃ
Camera block pro
এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের সিকিউরিটি প্রদান করবে।আপনার ফোনে ইনস্টল করা যেই অ্যাপ্লিকেশন গুলো ক্যামেরা পারমিশন নিয়েছে এবং যেসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য লিক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের কেমেরা পারমিশন ব্লক করে দিবে৷ বর্তমানে সময়ে অনেক এপস রয়েছে যেগুলা স্পাইয়ের সাথে জরিত৷
আমরা স্বাভাবিক ভাবে এসব অ্যাপ্লিকেশন দেখে বুঝতে পারি না। এসব এপস আপনার অজান্তে আপনার ক্যামেরা ব্যবহার করে আপনার ছবি তুলে নিতে পারবে। সেজন্য এসব স্পাই এপস থেকে নিজেরে সিকিউর রাখতে camera block pro হতে পারে আপনার নির্ভরযোগ্য সমাধান৷
কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ্লিকেশন টি
অ্যাপ্লিকেশন টি ওপেন করার পরে রকম ইন্টারফেস চলে আসবে।
তারপরে ডান ডিকে স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার শেষে গিয়ে দেখতে পাবেন Start using Camera Block লেখা একটি বাটন, এই বাটনে ক্লিক করবেন
বাটনে ক্লিক করার পরে নিচে দেখানো ছবির মত একটা ইন্টারফেস চলে আসবে৷
Click to block camera লিখা ছবিতে ক্লিক করে দিবেন৷ ক্লিক করার পরে Active Device admin app? লেখা একটা পপ আপ আসবে। এখানে একটা ক্যাপচা থাকবে সঠিক ক্যাপচাটি পুরন করে Active বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন টা কে পারমিশন দিতে হবে।
এক্টিভ বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে
আবার এক্টিভ বাটনে ক্লিক করে এই ইন্টারফেস এ চলে আসবে৷
সব কাজ শেষ এখন নিচের লাল মার্ক করা ছবিটিতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি রান হয়ে যাবে এবং যেই অ্যাপ্লিকেশন গুলো অনৈতিক ভাবে কেমেরা পারমিশন নিয়েছিলো সব ব্লক হয়ে যাবে৷
২য় যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলনো সেটা হলোঃ
Search Duplicate File (SDF Pro)
যারা ফোনের স্টোরেজ ফুল সমস্যা ভোগেন তাদের জন্য এটা একটি চমৎকার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি পারসোনাললি আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়৷ আমাদের ফোন মেমরিতে অনেক সময় দেখা যায় অনেক স্পেস পূরন হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারি না এতো পরিমান মেমরি স্পেস পূরন হলো কিভাবে।
স্মার্ট ফোনে অনেক ফাইল কপি হয়ে থাকে একটা ফাইল দুই তিনটা হয়ে থাকে যার জন্য আমারে ফোন মেমরির স্পেস কমে যায়৷ এই অ্যাপ্লিকেশন টি আমাদের ফোনে থাকা ডুপ্লিকেট ফাইল গুলো খুজে খুজে ডিলেট করবে৷
কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ্লিকেশনটি
অ্যাপ্লিকেশন টি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন৷ উপরের ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন সেটাতে ক্লিক ক্রবেন
থ্রি ডট মেনু ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। same এবং similar নামে দুইটা অপশন দেখতে পাবেন।
same মানে হলো সেইম ফাইল দুইটা যদি থাকে তাহলে আপনি সেই ফাইল টি এখান থেকে খুজে বের করতে পারবেন। ধরুন আপনার ফোনে অনেক গুলা ডুপ্লিকেট ছবি আছে। ইমেজ এ ক্লিক করলে স্ক্যান শুরু হয়ে যাবে।
কিছুক্ষণ পরে এরকম স্ক্যানের রেজাল্ট চলে আসবে৷ নিচে ডিলেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট ফাইল গুলো ডিলেট করে দিতে পারবেন
এছড়া আপনি যদি আপনার ফোনের ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্টস সব ফাইলের মধ্যে থেকে ডুপ্লিকেট গুলা বের করতে চান তাহলে নিচের সার্চ অপশনটাকে ক্লিক করেলে আপনার ফোনের সকল ডুপ্লিকেট ফাইল খুজে বের করে দিবে
এই এপসটি ব্যবহার করে আপনি আপনার ফোনের অতিরিক্ত এবং অযথা ফাইল গুলো ডিলেট করে স্টোরেজ ফুল নামক ঝামেলা থেকে বাঁচতে পারবেন ।
৩য় বা সর্বশেষ যে অ্যাপ্লিকেশন টি নিয়ে কথা বলবো সেটি হলোঃ
Word Counter
এই অ্যাপ্লিকেশন টি মুলত ব্লগারদের জন্য খুবই হেল্পফুল। তাছাড়া যারা ইউটিউবার আছি তাদেরও নিদিষ্ট সংখ্যার মধ্যে টাইটেল, ডেসক্রিপশন লিখতে হয় তারাও এই অ্যাপ্লিকেশন টি ব্যবহার করতে পারেন৷ এই অ্যাপ্লিকেশন টি মুলত কোনো প্যারাগ্রাফে কতটি ক্যারেক্টর, ওয়ার্ড, সেন্টেস আছে সেগুলা নির্ভুল ভাবে গননা করে দেয়৷
এই এপস টি ব্যবহার করা একদমই সহজ। এপসটি ইনস্টল করে ওপেন করলে এরকম ইন্টাফেস চলে আসবে এখানে আপনার আর্টিকেল বা কন্টেন্ট পেস্ট করলে বা লিখলে বিস্তারিত তথ্য দেখতে পাবেন৷

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 মন্তব্যসমূহ